মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের বড় দিঘীর পশ্চিম পাড় এলাকার মাদক ব্যবসায়ী সেলিম মিয়া ও তার সহযোগী আনকার মিয়া এবং সাকির মিয়া। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান ও এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে বেশ কিছু গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন। এছাড়া পুলিশের পৃথক অভিযানে উপজেলার কাতিয়া গ্রামের আলাল মিয়ার ছেলে দুলাল মিয়াকেও গাঁজা সহ গ্রেফতার করা হয়।
Leave a Reply