রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

 

তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মজীবনের প্রস্তুতি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার পথ সুগম করার লক্ষ্যে সিলেটে ফ্রেন্ডস্‌ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর RAISE প্রকল্পের উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(১১ নভেম্বর) সিলেটের আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ায় আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন এলাকার কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন। সভায় কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন, হাতে-কলমে কাজ শেখার সুযোগ, শিক্ষানবিশির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং চাকরি ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত সম্প্রদায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়ে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই, অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ, FIVDB-এর IFSP প্রকল্পের রিজিওন-২-এর আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো. মহীউদ্দীন আকীর এবং টুকেরবাজার শাখার ব্যবস্থাপক জনাব হাদিয়াতুল মাশফী।

 

সভায় জনাব আব্দুর রব বলেন, “তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক দক্ষতা ও উপযুক্ত সুযোগ। RAISE প্রকল্প প্রশিক্ষণ, বাস্তব কর্ম-অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সংযোগ তৈরি করে সেই সম্ভাবনাকে এগিয়ে নিতে কাজ করছে।”

 

জনাব মো. মহীউদ্দীন আকীর বলেন, “দক্ষতা ও উদ্যোগের সমন্বয়ই আত্মকর্মসংস্থানের ভিত্তি। প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা পেলে তরুণেরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।”

 

সভায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা প্রশিক্ষণে অংশগ্রহণের প্রক্রিয়া, শিক্ষানবিশির অভিজ্ঞতা, চাকরির প্রস্তুতি এবং নিজস্ব উদ্যোগ শুরুর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই অংশগ্রহণকারীদের ব্যক্তিগত আগ্রহ, বিদ্যমান সক্ষমতা ও ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনায় দক্ষতা উন্নয়নের সম্ভাব্য পথ সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি কর্মক্ষেত্রের প্রত্যাশা, পেশাগত প্রস্তুতি এবং প্রশিক্ষণ-পরবর্তী করণীয় বিষয়েও তাঁদের সঙ্গে আলোচনা করেন।

অন্যদিকে, অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ প্রকল্পের সুযোগ-সুবিধা, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া ও অংশগ্রহণের শর্তাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা দেন।

 

উল্লেখ্য, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের সহায়তায় FIVDB বাস্তবায়িত RAISE প্রকল্পের মূল লক্ষ্য হলো অনানুষ্ঠানিক খাতের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা। দক্ষতা প্রশিক্ষণ, শিক্ষানবিশি, কর্মসংস্থানে সংযোগ এবং ক্ষুদ্র উদ্যোগ বিকাশে সহায়তার মাধ্যমে প্রকল্পটি তরুণদের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অতিরিক্ত অর্থায়নের আওতায় ২০২৬ সালে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com