মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) জগন্নাথপুর
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক সানোয়ার হাসান সুনু এর ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রোপণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নারিকেল,সুপারি, আম,জাম, কাঁঠাল,মেহগনি  ও কৃষ্ণচূড়া। এছাড়াও আরও বেশ কিছু ফলদ ও শোভাবর্ধনকারী প্রজাতির চারা লাগানো হয়েছে।চারা রোপণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার সরকার ও সাদ্দাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক সিপন, পৌর বিএনপি নেতা মঈন উদ্দিন, শেখ রুপন আলী,বকুল দাস ও মতছির আলী।
এসময় সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন, প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফলের গাছ লাগিয়ে দিলে এ থেকে শিক্ষার্থীরা পুষ্টি গ্রহন করতে পারবে ও পরিবেশ সুন্দর হবে। তা ছাড়া বিদ্যাপীঠ গুলোতে ফুলের বাগান গড়ে তুললে শিক্ষার্থী দের মানষিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এর আগেও সানোয়ার হাসান সুনু এর উদ্যোগে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com