মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (কিশোরপুর) নিবাসী পরাশ মিয়ার একমাত্র ছেলে এবং উপজেলা যুবদল নেতা আলী হোসেনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় হবিবপুর কেশবপুর কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন হবিবপুর (কিশোরপুর) জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহির সাকির।জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোঃ আক্তার হোসেন।  এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, সদস্য এম এম সুহেল,জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলু, সাবেক কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি নিক্সন আহমদ,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নাসিম আহমদ রুহেল, ছাত্রদল নেতা জাহেদ আহমদ সহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী গন ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।জানাজা শেষে মহান আল্লাহ পাকের দরবারে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করে  মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম ফারুকী। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।উল্লেখ্য, আলী হোসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন।দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকায় এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল। তার  মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অগণিত মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com