বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাত বছর বয়সী ছেলের করুণ মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাত বছর বয়সী ছেলের করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে। আব্দুর রহিম নামের সাত বছরের শিশু বাড়ির পাশে বিদ্যুতের মেইন লাইনের খুঁটির টানায় খেলারচলে ধরতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে মারা যায়। সে ওই গ্রামের সৌদিআরব প্রবাসী আনহার মিয়ার ছেলে।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় দপ্তর ও পরিবারের লোকজন জানান, নারিকেলতলা গ্রামের আনহার মিয়ার ঘরের বিদ্যুতের লাইনে রোববার ত্রুটি দেখা দেয়।বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়। সকালে বাড়ির পাশে বিদ্যুতের মুল লাইনের খুঁটির সাথে টানা দেয়া একটি তারে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে কৌতুহলবশত শিশু আব্দুর রহিম খেলারচলে টানা তারে ধরতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা ইউ.পি সদস্য আবুল কালাম শিশু মৃত্যুর সত্যতা নিশ্চত করে জানান,বিদ্যুৎ বিভাগের লোকজনের উপস্থিতিতে পরিবারের লোকজনকে বুঝিয়ে শিশুর লাশ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com