বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

লেগুনার চাপায় সাংবাদিক পঙ্কজ দেব গুরুত্বর আহত

লেগুনার চাপায় সাংবাদিক পঙ্কজ দেব গুরুত্বর আহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ পৌরশহরে যাত্রীবাহী লেগুনার চাপায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক, বেসরকারী টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সাংবাদিক পঙ্কজ কান্তি দে। রোববার দুুুুপুরের দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক  সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার সহকর্মী বিন্দু তালুকদার জানান, জেলা পরিষদ কার্যালয় এলাকায় মোটর সাইকেল যোগে যাওয়ার সময় একটি যাত্রীবাহী লেগুন তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেটে প্রেরণ করা হয়।দুর্ঘটনায় পঙ্কজ কান্তির মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে তবে ডাক্তাররা তার ডান পায়ের আঘাত বেশি গুরুতর বলে জানিয়েছেন বিন্দু তালুকদার।সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.শহীদুল্লাহ জানান, দুর্ঘটনার খবরটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, লেগুনাটিকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com