শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিরপুর ইউপি ছাত্রলীগের আলোচনাসভা

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিরপুর ইউপি ছাত্রলীগের আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে মার্চ বিকেল ৪ ঘটিকায় মিরপুর বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ হাবিব। মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইউম মশাহিদ, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল আহাদ দোলন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হোসেন, সাজাদ খান, আফরোজ আলী, মিরপুর ইউনিয়নের যুবলীগ নেতা আহমদ হোসেন, ইউপি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহিম আহমদ, আবু তাহের, ছালিক আহমদ প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পিয়ার আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com