মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে অন্ধের গান গেয়ে জীবিকা নির্বাহ

জগন্নাথপুরে অন্ধের গান গেয়ে জীবিকা নির্বাহ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম থেকে দুই চোখ অন্ধ ব্যক্তি ভিক্ষাবৃত্তি না করে গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তাঁর গান শুনে মানুষ মুগ্ধ হয়ে থাকে টাকা দিয়ে থাকেন। এভাবে তিনি তাঁর সংসারের ভরন-পোষণ করেন। তাঁর নাম রানু দাস। তিনি নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত অবনী দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে স্থানীয় গোপরাপুর বাজারে কথা হয় সবার প্রিয় অন্ধ বাউল শিল্পী রানু দাসের সাথে। এ সময় রানু দাস বলেন, ভিক্ষা করতে চাই না। নিজে উপার্জন করে সম্মানের সাথে বাঁচতে চাই। যে কারণে গান গেয়ে মানুষের মন জয় করে থাকি। এতে মানুষ খুশি হয়ে যা দেন তা দিয়ে কোন রকমে আমার সংসার চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার সরকারের পক্ষ থেকে আমাকে একটি ঘর দেয়া হয়েছে। তবে কোন প্রতিবন্ধি ভাতা পাই না। তাই প্রতিবন্ধি ভাতা পাওয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com