সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

খেলাফত মজলিসের আমির আর নেই

খেলাফত মজলিসের আমির আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, চার ছেলে ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রিন্সিপাল হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তার মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মাওলানা হাবিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। প্রিন্সিপাল অফিসের কাছে নিজের তৈরি বাগানের পাশে তাকে দাফন করা হবে।
মাওলানা শাহ মমশাদ আহমদ জানান, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হাইপ্রেসারসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত ৭ অক্টোবর তিনি চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি গত মঙ্গলবার দেশে ফেরেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি মাদ্রাসায়ও যান। বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি মারা যান।
১৯৯৪ সালে দেশের নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে সারা দেশে আলোচিত হন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। তার সংগঠন সাহাবা সৈনিক পরিষদের ব্যানারে সিলেটে অসংখ্য সভা-সমাবেশ করেন।
তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন তসলিমা নাসরিন। এ ছাড়া দেশের নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনের কারণেও তিনি দেশব্যাপী পরিচিতি পান।
১৯৭৪ সালের জুনে দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সিলেটের কাজিরবাজার এলাকায় সুরমা নদীর তীরে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসা।
দারুল উলুম দেওবন্দের নীতিতে পরিচালিত এই মাদ্রাসা শুরু থেকেই সিলেবাসে বাংলা, ইংরেজিসহ জাগতিক বিষয় যুক্ত করে নতুন ধারার সূচনা করেন।
অবিভক্ত জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতি থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ খেলাফত মসজিলের আমির নির্বাচিত হন প্রিন্সিপাল হাবিবুর রহমান। ২০১২ সালে ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশে খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক মৃত্যুবরণ বরণ করার পর দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলের আমির নিযুক্ত হন মাওলানা হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com