বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

ইভিএমে পাতানো নির্বাচন করতে চায় ইসি: রিজভী

ইভিএমে পাতানো নির্বাচন করতে চায় ইসি: রিজভী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বির্তকিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না। তাই তার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।
‘বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমুখর, উৎসবমুখর নয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচনেরই যোগাড়যন্তর করছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে তারা নানা ধরনের নীলনকশা আঁটছেন। জনগণের মতামতকে উপেক্ষা করে ভোটকারচুপির জন্য আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে ইসি।
ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।

সূত্র; যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com