বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ-৩ আসনে চমক দেখাতে পারেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপি’র কোষাধ্যক্ষ এম.এ সাত্তার

সুনামগঞ্জ-৩ আসনে চমক দেখাতে পারেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপি’র কোষাধ্যক্ষ এম.এ সাত্তার

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ নির্বাচনী আসনে চমক দেখাতে পারেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপি’র কোষাধ্যক্ষ শিল্পপতি এম.এ সাত্তার। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত বিএনপি নেতা এম.এ সাত্তার অবশেষে বিএনপি’র মনোনয়ন নিয়ে চমক দেখাতে পারেন বলে একটি সুত্রে জানা গেছে। এ খবরটি বর্তমানে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের নির্বাচনী মাঠে চাউর হচ্ছে। তিনি দীর্ঘদিন যাবত তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের হতদরিদ্র লোকজনের মাঝে ত্রান বিতরন চিকিৎসা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন। ইতি মধ্যে তার নির্বাচনী এলাকায় অসহায় গরীব লোকদের থাকার জন্য ঘর বানিয়ে দিয়েছেন। একইভাবে দলীয় সকল কর্মসূচীসহ তারেক রহমানের উপর মিথ্যা রায়ের প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবীতে হাজার হাজার পোস্টার ফেস্টুন উপজেলার আনাছে কানাছে লাগিয়ে মানুষের দৃষ্টি আকর্ষন করেছেন। নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে তার পক্ষে লিফলেট বিতরন করা হয়েছে। জানা যায় তিনি একজন বিএনপি প্রেমিক, কিছু দিন পূর্বে আমেরিকা ট্রাম্প প্রশাসনে বিএনপি’র লবিষ্ট নিয়োগে মোটা অংকের টাকা ব্যয় করে আলোচনায় চলে আসেন। সর্বোপরি সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীর মাঝে মূল ফ্যাক্টর হয়ে চমক দেখাতে পারেন এ তরুন শিল্পপতি। এ কথাই এখন চাউর হচ্ছে জাতীয়তাবাদী ঘরনার সবার মুখে মুখে।

এ ব্যাপারে বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য বিএনপি নেতা শিল্পপতি এম.এ সাত্তার দৈনিক যুগান্তরকে বলেন, মানুষের কল্যাণে কাজ করে আমি যে আনন্দ ও তৃপ্তি পাই তা অন্য কিছুতে পাই না। নির্বাচনের মাধ্যমে জনগন তাদের বিশ্বস্থ সেবক বাছাই করতে পারে। তিনি সন্ত্রাস, দূর্নীতি, ক্ষুধা, দারিদ্র  মাধক ও শোষন মুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার সম্প্রসারন এবং সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে এলাকার জনসাধারনের সঙ্গে একাত্ত হয়ে কাজ করার কথা বলেন। তিনি বলেন, হামলা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কাম্য নয়। তিনি বলেন, সুষ্টু নির্বাচন হলে এ আসনটি আমরা বেগম জিয়াকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com