মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থী এম এ মান্নানের মনোনয়ন দাখিল

জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থী এম এ মান্নানের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মাদ আবদুল মান্নান। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুমের নিকট মনোনয়ন জমা দেন। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম উপস্তিত ছিলেন।

পরে তিনি জগন্নাথপুর পৌর এলাকার মির্জা আবদুল মতিন মার্কেটে নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করেন। এসময় তিনি সকল ভেদাভেদ মান অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com