সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৩ আসনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সুনামগঞ্জ-৩ আসনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে ২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৯ ডিসেম্বর রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন নজরুল ইসলাম ও লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ।

জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাকি প্রার্থীদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আ.লীগ থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এছাড়া শাহজাহান চৌধুরী, সৈয়দ শাহ মবশ্বির আলী, মুহিবুল হক ও মাহফুজুর রহমান খালেদ। প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com