শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে অসামজিক কার্যকলাপ বন্ধে তিন ইউনিয়নবাসীর আবেদন

জগন্নাথপুরে অসামজিক কার্যকলাপ বন্ধে তিন ইউনিয়নবাসীর আবেদন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উরুসের নামে অসামজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়ে তিন ইউনিয়নবাসীর পক্ষে লিখিত আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমের নিকট এই লিখিত আবেদনপত্র করেন।
আবেদনপত্র থেকে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের দক্ষিণের মোজাহিদপুর এলাকায় শাহ গালিমশাহ মাজারে অতিপয় ব্যক্তিরা আগামী ১৫ মার্চ বার্ষিক উরুসের নামে মদ, গাঁজা, জুয়ার আসর, নারীদের অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ আয়োজনের প্রস্তুুতি গ্রহণ করেছে। গত বছরও এধরনের অনৈতিক কার্যক্রমের আয়োজন করা করলে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়। গত বছরের ন্যায় এবারও একই উদেশ্যে পায়তারা চলছে। ইতিমধ্যে এলাকার প্রচারপত্র ছাপিয়ে বিলি করা হচ্ছে। এমতাবস্থায় এসব অসামাজিক কার্যকলার বন্ধ করা না হলে এলাকার চুরি, ডাকাতিসহ উঠতে বয়সের যুব সমাজ বিপদগামী হবে। এতে করে এলাকায় আইন শৃখলা বিপর্যয় ঘটতে পারে। এমন শঙ্কা থেকে পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের লোকজন জগন্নাথপুরের ইউএনও নিকট এধরনের অসামাজিক কার্যক্রম বন্ধের দাবীতে আবেদন করেছেন।
জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, সুষ্ঠু তদন্তক্রমে আমরা স্থানীয়দের লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কবরো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com