বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জাতীয় শিশু দিবস পালন

জগন্নাথপুরে জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রির্পোটার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে। ১৭ মার্চ রোববার দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com