বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

হবিগঞ্জে নিখোঁজ ২ শিশুর ভাসমান লাশ মিলল পুকুরে

হবিগঞ্জে নিখোঁজ ২ শিশুর ভাসমান লাশ মিলল পুকুরে

জগন্নাথপুর নিউজ ডেস্ক

হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা- সালমান মিয়া (৬) ও তায়েব মিয়া (৫)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত সালমান মিয়া বল্লবপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়ার ছেলে ও তায়েব মিয়া তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনু মিয়া জানান, সোমবার বিকাল থেকে নিখোঁজ হয় সালমান ও তায়েব। আশপাশের এলাকায় অনেক খোঁজ করলেও তাদের পাওয়া যাচ্ছিল না।

এরপর শিশুদের নিখোঁজ হওয়া নিয়ে মাইকিংও করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com