বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জিন্দাবাজারে প্রবাসীদের উপর হামলাকারী আরেক ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার

জিন্দাবাজারে প্রবাসীদের উপর হামলাকারী আরেক ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট নগরীর জল্লারপাড়ে তিন যুক্তরাজ্য প্রবাসীর উপর হামলার ঘটনায় ছাত্রলীগের আরেক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ ক্যাডারের নাম জাহেদ। সে নগরীর মদিনামার্কেট পল্লবী আবাসিক এলাকার ২৬/বি কামারগলির শফিক মিয়ার ছেলে। হামলাকারীদের মধ্যে জাহেদ অন্যতম ছিল বলে দাবি করেছে পুলিশ। এনিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে গ্রেফতার হয় লিটন, শিপন, নোমান, পলাশ, দিপু রায়, সাগর তালুকদার নামের আরও ৬ ক্যাডার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবাদউল্লাহ জানান, অনেক কৌশল করে ফাদ পেতে জাহেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট জল্লারপাড় পাচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। এতে গুরুতর আহত হন তারা। এসময় তাদের প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com