মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।এসময় আগুনে ১৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বড় মসজিদের বিপরীত পাশে বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাছা থানার ডিউটি অফিসার সুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের একাংশ ধসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৭ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বিস্ফোরিত এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে বলে জানান গাছা থানার ওই ডিউটি অফিসার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com