সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

ভারতে পাচার ১৮ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার ১৮ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৮ বাংলাদেশি নারী ও শিশুকে দুই বছর পর ফেরত পাঠিয়েছেন ভারত সরকার। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছ থেকে দু’টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

ফেরত বাংলাদেশিরা হলেন- নড়াইলের সুবর্ণা (২০), খুলনার সারমিন (২১), সুমাইয়া (২৩), সালমা খাতুন (২২), মুক্তা খাতুন (২৩) ও রুনা (২১), সাতক্ষীরার মরিয়ম আক্তার (২৩), মাদারীপুরের মারুফা নাসরিন (২৪), ঝিনাহদাহের মায়না খাতুন (১৯), কিশোরগঞ্জের পাপিয়া আক্তার হ্যাফি (২০), যশোরের রেমা খাতুন আশা (২৩) আমিনা আক্তার ময়না (০৯), লেছা আক্তার মরিয়ম (১৮), শেফালি (২১), সামিয়া (০৮), সেলিনা মোল্লা(২০), রংপুরের জাহানারা খাতুন (২৫) ও রাজশাহীর সনিয়া (২২)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, ফেরত আসা নারী-শিশুদের আইনি প্রক্রিয়া শেষে এনজিও সংস্থ্যা রাইটস যশোরকে ৬ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ারকে ১২ জনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এনজিও সংস্থ্যা দু’টি তাদের পরিবারের কাছে পৌঁছে দিবে বলে জানান তিনি।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিদ আহম্মেদ  বলেন, দুই বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে তারা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

ফেরত আসা নারীরা কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাকে আইনি সহায়তা দেওয়া বলেও জানান এনজিও’র এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com