মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দ ইলিয়াস মিয়া শান্তিগঞ্জে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

জগন্নাথপুরে পূজা মন্ডপ থেকে ফিরে বাসার দরজার সামনেই মৃত্যু

জগন্নাথপুরে পূজা মন্ডপ থেকে ফিরে বাসার দরজার সামনেই মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাপুরে দুর্গাপুজার মন্ডপ ঘুরে বাড়ি ফিরে বাসার সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন নিউটন দেব লিটন (৪৪) নামে এক কম্পিউটার ব্যবসায়ী।
জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর থানা রোড এলাকার কম্পিউটার ব্যবসায়ী নিউটন দেব লিটন বেশ কয়েক বছর ধরে পরিবার পরিজন নিয়ে শহরের সিএ মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি স্থানীয়দের কাছে একজন মুহরির হিসেবে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর গ্রামে।
সোমবার নিউটন দেব তাঁর পরিচিত কয়েকজনের সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জে পুজা মন্ডপে বেড়াতে যান। ওইদিন গভীররাতে বাসায় ফিরেন। ভোরে পরিবারের লোকজন তাকে বাসায় দরজার সামনে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এখবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ভোরে পরিবারের লোকজন বাসার দরজার সামনে মুর্মুষ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুজামন্ডপে বেড়ানোর সময় নিউটন দেব মধ্যপান করেছেন বলে তার সঙ্গে থাকা কয়েকজন লোকজন জানিয়েছেন। এছাড়াও তিনি অনেকদিন আগে তার হার্টস্টোক হয়েছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তবে মরদেহে কোন ধরনের আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com