বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুর পৌরশহরে ব্যবসায়ী খুন

জগন্নাথপুর পৌরশহরে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে কামাল কমিউনিটি সেন্টার সংলগ্ন আনন্দ ডিজিটাল ফটোষ্টোডিওর মালিক আনন্দ সরকার (২৪) কে দুবৃত্তরা নির্মমভাবে খুন করে তার বসত রুমের দরজায় তালা মেরে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ নিহত ব্যবসায়ীর রক্তাত্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আনন্দ সরকারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলা গ্রামে। তার পিতার নাম সুনীল সরকার।
সে দীর্ঘদিন ধরে পৌর শহরের ডাক বাংলারোডস্থ নন্দিতা স্টুডিওতে ফটোগ্রাফার হিসাবে কাজ করত। গত ১বছর যাবত সে কামাল কমিউনিটি সেন্টার সংলগ্ন মার্কেটে আনন্দ ডিজিটাল ফটোষ্টোডিও নামক নিজস্ব স্টুডিও খুলে ব্যবসা করে আসছিল।
এব্যাপারে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে অনুসন্ধান চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com