সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ এপ্রিল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাস, এএসআই প্রণয় নাল, এএসআই অরুন কুমার সিংহ ও এএসআই আফছার আহমদের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালায়।
অভিযানকালে জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামের রবিন্দ্র দাসের ছেলে মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রতিশ দাস, ৪০০ গ্রাম গাজাসহ উপজেলার বাগময়না গ্রামের হাফিজ আখলাকুর রহমানের ছেলে তোফায়েল আহমদ সাদ্দাম, গন্ধর্বপুর গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে জাবের আহমদ, বিভিন্ন মামলার পলাতক আসামি উপজেলার সনুয়াখাই গ্রামের দিলোয়ার হোসেন ওরফে দিলবর মিয়ার ছেলে মানিক মিয়া, হলিয়ারপাড়া গ্রামের রজব আলীর ছেলে রিয়াজ উদ্দিন, শ্বাসনহবি গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে হেলাল মিয়া, কাঠালখাইড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে চান মিয়া, সাচায়ানী গ্রামের আলা উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম, বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আবু মিয়া, মনর উদ্দিনের ছেলে সিজিল মিয়া ও বিশ্বনাথ উপজেলার চান্দ ভরাং গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৭ এপ্রিল শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com