সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে খেয়া পাড়াপাড়ের সময় কুশিয়ারা নদীতে পড়ে যুবকের মৃত্যু

জগন্নাথপুরে খেয়া পাড়াপাড়ের সময় কুশিয়ারা নদীতে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী পারাপারের সময় খেয়া নৌকা ডুবে গয়াছ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত যুবক জগন্নাথপুরর পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আছকন মিয়ার ছেলে। সোমবার বিকেলের দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের তীরবর্তী কুশিয়ারা নদীতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে দুপুরের দিকে রওয়ানা হন গয়াছ মিয়া।
কুশিয়ার নদীর দক্ষিণ এলাকা থেকে উত্তর পাড়ে পারাপারের জন্য খেয়া নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে স্থানীয় এলাকাবাসী জানান মৃত যুবক একজন মৃগী রোগি ছিল। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জনান পানিতে ডুবে এক মৃগী রোগি মারা যাওয়ার খবর পেয়েছি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com