শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। দিন ব্যাপী আওয়ামীলীগ, প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পৃথক ভাবে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডাঃ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনহার মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, প্রবাসী ইয়াওর মিয়া, আকমল খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, প্রবাসী আনা মিয়া, আবু তাহিদ।
উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন।
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, মহিলা আওয়ামীলীগের সেলিনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন ও গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি। এ সময় সভা ও র‌্যালিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এছাড়া জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com