রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত আহত ৫

জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত আহত ৫

মাছুম আহমদ/রেজুয়ান কুরেশী:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুবাজপুর গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে একই গ্রামের সুবাস করের গরু ধান খেতে থাকলে জমির মালিক নুরুল হক গরু দিয়ে আধাপাকা ধান না খাওয়াতে বলেন। এ নিয়ে সুবাস কর ও পক্ষের লোকদের সাথে তর্কবিতর্ক থেকে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুবাস করের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের শহিদ মিয়াসহ একদল দুর্বুত্ত নুরুল হককে (৫০) এলোপাতারি মারধর করে এবং গলাটিপে হত্যা করে। এ সময় নুরুল হক পক্ষের ৪ জন আহত হন। আহরা হচ্ছে সাইদুল হক (২৫) আমিন মিয়া (১৮) শরিফ মিয়া (২২) গোলজার আহমদ (২৫) আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল সুবাস করের স্ত্রী শিবলী কর, পাকি করের স্ত্রী সীমা কর ও কানাই করের ছেলে করুনা কর। ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি আশরাফুল ইসলাম (তদন্ত) জানান, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় যাই জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com