বুধবার, ১০ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক গুরুত্বর আহত হয়েছে। প্রতি পক্ষের হামলায় যুবক ছুরিকাহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। হামলাকারীরা হচ্ছে বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আপলাতুল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের গৌছ আলীর ছেলে রাসেল মিয়া।
স্থানীয় এলাকাবাসী জানান, ছুরিকাহত যুবক সেলিম আহমদের পরিবারকে তাদের নিজ বাড়ি থেকে জোরপূর্বক তাড়িয়ে দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে। এ নিয়ে আদালতে চলছে মামলা-মোকদ্দমা ও এলাকায় অনেকবার বসেছে শালিস বৈঠক। তাতেও সমাধান হয়নি।
এরই জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় বটেরতল নামক স্থানে দিন দুপুরে প্রতিপক্ষের লোকজনের সন্ত্রাসী হামলায় যুবক সেলিম আহমদ গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীদের উপর্যপুরি ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আহত যুবক সেলিম আহমদের পিতা আফরোজ আলী বলেন, আমার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে গ্রামের সুলেমান আলীর লোকজন। বাড়ি ছেড়ে না যাওয়ায় সুলেমান আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন দুলা ও মিঠুর লেলিয়ে দেয়া তাজ উদ্দিন, রাসেল সহ সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করতে একের পর এক ছুরি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
শনিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, এখন কেউ অভিযোগ দেয়নি। তবে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com