বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরের ২০১৯ এর আলোচিত হত্যা কান্ড : গ্রেফতার হয়নি ঘাতকরা

জগন্নাথপুরের ২০১৯ এর আলোচিত হত্যা কান্ড : গ্রেফতার হয়নি ঘাতকরা

সানোয়ার হাসান সুনু :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত কয়েকটি নৃশংস হত্যা কান্ডের মূল ঘাতকরা এখনও গ্রেফতার হয়নি। একের পর এক হত্যা কান্ডের ঘটনায় উপজেলা বাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ৪ ডিসেম্বর পৌর শহরের স্টুডিও ব্যবসায়ী আনন্দ ডিজিটাল স্টুডির মালিক আনন্দ সরকার (২৪) কে জবাই করে নৃশংসভাবে হত্যা করে মোটা অংকের টাকা নিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় নিহতের বড় ভাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। গত ৯ নভেম্বর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে প্রতিপক্ষের লোবজন অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে সরোয়ার হোসেন (২২) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করে। এব্যাপারে থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এখনও মূল ঘাতকদের গ্রেফতার করতে পারেনি। গত ১৯ অক্টোবর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের সিএনজি চালক মামুন মিয়া (২৫) কে নির্মমভাবে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। মূল ঘাতকদের এখনও ধরতে পারেনি পুলিশ। ১৮ অক্টোবর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মাদ্রাসা ছাত্র সাব্বির মিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। ১৭ই আগষ্ট পৌর এলাকার হবিবনগরে শিকলে বেঁধে নির্মমভাবে পিটিয়ে রিকশাচালক জামিল হোসেন (৪০) কে নিমর্মভাবে হত্যা করা হয়। পুলিশ এখনও মূল ঘাতকদের গ্রেফতার করতে পারেনি।
একের পরএক নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, অপরাধী যেই হউক পার পাবে না। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com