সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো: জালু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের কাচিভাঁঙ্গায় এ ঘটনাটি ঘটে। তিনি ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের মৃত মনাফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জালু মিয়া ইউনিয়নের ডিগারকান্দির কাচিভাঙ্গা হাওরে বোরো ধান কাটার সময় হঠাৎ কাল বৈশাখী ঝড়ের ফাঁকে বজ্রপাতে তার শরীরের অনেকাংশ জ্বলে পুড়ে যায়। তাৎক্ষনিক তার সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে স্থানীয় কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার মো: সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষক জালু মিয়ার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com