মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে সরকারি-বেসকারি অফিস আগামী ৩ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আরও ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষধ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলি এবং জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

সাপ্তাহিক ছুটিও এ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, লাশ দাফন/সৎকার) বাসস্থানের বাইরে আসা যাবে না।

এতে আরও বলা হয়, হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনগুলোতে অবশ্যই জীবাণুমক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকানপাট এবং শপিংমলগুলো অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

করোনা মহামারীর মধ্যে দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার স্বার্থে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে সবকিছু সীমিত পরিসরে খুলে দেয়া হয়। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়। এরমধ্যে দোকানপাট খোলা রাখার সময় দেয়া হয়েছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এবার এই সময় আরও তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com