বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর থানার ওসি সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ : সম্মাননা প্রদান

জগন্নাথপুর থানার ওসি সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ : সম্মাননা প্রদান

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসী ভূমিকা পালন করায় সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদপত্র ও পুরস্কারে ভূষিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যান সভায় পুলিশ সুপার জনাব বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন। এ সময় জেলার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি চাঞ্চল্যকর গনধর্ষন মামলার আসামী ও হত্যা মামলার আসামীসহ দাগী অপরাধিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনূর রশীদ চৌধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com