মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

‘নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব’

‘নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব’

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   সঠিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও দলটির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

শনিবার এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

নেতারা বলেন- কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চলে ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে এইবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘর-বাড়ি, জমি-জমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেয়ার ধ্বংস তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুল বিল্ডিং নদী ভাঙনে বিলীন। করোনা মহামারীর মধ্যে এই বন্যায় মানুষ চরম অসহায়।

বিবৃতিতে তারা বলেন, বানভাসিদের জন্য প্রয়োজন সাময়িক আশ্রয় শিবির ও প্রয়োজনীয় ত্রাণ সাহায্যের। অসহায়দের আশ্রয় কেন্দ্রে স্থান দিয়ে প্রয়োজনীয় ত্রাণ এবং বন্যা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষককে প্রয়োজনীয় চারা বীজ ও ঋণ প্রদানের দাবি জানান নেতারা।

নেতারা আরও বলেন, আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনে কোনো সরকারই যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। এই ক্ষেত্রে মানুষের দুর্দশা ও দেশের সম্পদ জমি-জমা ফসল ও পশু-পাখি রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ। সঠিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া যা অসম্ভব।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com