বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

৭৬ বছরে খালেদা জিয়া

৭৬ বছরে খালেদা জিয়া

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৬ বছরে পা দিলেন। আজ শনিবার তার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত চার বছর ধরে বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবার জন্মদিন পালন করলেও মিলাদ মাহফিলের ব্যানারে তার কোনো উল্লেখ ছিল না।

সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় খালেদা জিয়া গুলশানে নিজের ভাড়া করা বাসা ‘ফিরোজায়’ আছেন।

সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। নেতাকর্মীদের তার সঙ্গে দেখা করার সুযোগ নেই।

বিএনপির ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়ার জন্ম।

বাংলাপিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর উপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দেখানো হয়েছে।

জাতীয় শোক দিবসে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি নিয়ে বিতর্ক বেশ আগে থেকেই। তবে ২০১৬ সাল থেকে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় না।

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা, বন্যাসহ বিভিন্ন কারণে এবং ২০১৭ সালে চিকিৎসার জন্য বিদেশে থাকায় ওই বছরগুলোতে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপন করেনি বিএনপি।

২০১৮ সালে ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। ২০১৯ সালের ১৬ আগস্ট দোয়া মাহফিলের আয়োজন করে।

১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করে আসছে বিএনপি।

২০১৫ সাল পর্যন্ত এটি হয়ে আসছিল। ওই সময়ে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com