শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গনসংযোগ

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক :তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেছেন নৌকা হচ্ছে উন্নয়ন অগ্রগতি ও ঐতিহ্যের প্রতীক। তাই বাঙ্গালী কৃষ্টি সংস্কৃতি অসাম্প্রদায়িকতা রক্ষা ও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা কে বিজয়ী করতে হবে। তিনি  বুধবার জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা প্রতীকের সমর্থনে দিনভর গণসংযোগ ও প্রচারনাকালে ভোটারদের উদ্দেশ্যে উপরোক্ত কথা  বলেন। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এপিপি নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ সহ সভাপতি অজয় কান্তি তালুকদার দোলন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, বিভাস দে, উপজেলা ছাত্র লীগ সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী উপজেলা ছাত্রলীগ নেতা  আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগ নেতা  মিটন দেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com