বুধবার, ১০ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত: হানিফ

যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত: হানিফ

জগন্নাথপুর নিউজ ডেস্ক:    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আলেম ওলামারা শ্রদ্ধার পাত্র, তারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন। তারা ইসলামের ধারক ও বাহক। ইসলামে উগ্রবাদেও কোন স্থান নেই। উগ্রবাদী কথা জনগণ সমর্থন করে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে। কোনো শক্তির ক্ষমতা নেই এটা ঠেকানোর।

মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোন ও মিল নেই। কিন্তু আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে সেটা ইসলাম বলে না। ইসলাম শান্তির কথা বলে।

তিনি বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকি কাজে আসবে না।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফির সভাপতিত্বে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com