মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত

স্টাফ রিপোর্টার ::

জগন্নাথপুর  উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার মাগরিবের নামাজের পর থেকেই প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানরা রাত জেগে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে পবিত্র এই রজনী পালন করেন। এরই মধ্য দিয়ে আল্লাহপাকের দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করা হয়েছে।  জগন্নাথপুর উপজেলার সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, পবিত্র মেরাজে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) আল্লাহপাকের দিদার অর্জনে সক্ষম হন। তিনি আমাদের জন্য অনেক পূন্যের, কল্যানের বার্তা নিয়ে এসেছিলেন, তাই আমরা দেশ ও জাতীর কল্যান কামনা করে আল্লাহপাকের দরবারে দোয়া করেছি,  হাওরের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে এবার ধান কাটা শুরু হয়েছে, আশা করা যায় সহি- সালামতে ধান কাটা সম্পন্ন হবে। তিনি সবাইকে পাচ ওয়াক্ত নামাজ আদায়, ও আল্লাহ রাসুলের প্রদর্শিত পথে চলার জন্য আহবান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com