শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

কে হচ্ছেন তালেবান সরকারপ্রধান

কে হচ্ছেন তালেবান সরকারপ্রধান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে তালেবান। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন পর সংগঠনের শীর্ষ নেতারা নির্বাসন থেকে দেশে ফিরছেন। আলোচনা চালাচ্ছেন সরকার গঠনের জন্য। ওই সশস্ত্র গোষ্ঠীর জন্য সরকার গঠন এখন সময়ের ব্যাপারমাত্র। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন তালেবান সরকারের প্রধান।

গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হলেও এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কাবুলে আসন্ন সরকারের প্রধান হচ্ছেন দলের রাজনৈতিক শাখাপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। খবর বিবিসির।

রোববার তালেবানের হাতে কাবুলের পতনের তিন দিনের মধ্যেই আফগানিস্তানে ফিরেছেন আব্দুল গনি। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার বেশ কয়েকজন সিনিয়র তালেবান নেতাকে নিয়ে কান্দাহারে ফেরেন তিনি।

যুক্তরাষ্ট্রের হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সঙ্গে প্রথমে কাবুল, তারপর দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছিলেন তিনি। এরপর সন্ত্রাসের মামলায় আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। পরে দোহায় যান তিনি। দীর্ঘ ২০ বছরের নির্বাসন ও কারাবাসের পর বিজয়ীর বেশে দেশে ফেরেন তিনি। কাবুল দখলের পর রোববার দোহায় বসে যুদ্ধজয়ের ঘোষণা দেন এই বারাদার। বিজয়ের এ ঘোষণা কিন্তু হিবাতুল্লাহর কাছ থেকে আসেনি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. আসিম ইউসুফজাই বলেন, ‘আফগানিস্তানে তালেবানের সরকারই আসছে এবং বারাদারই যে তাদের ইসলামী আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com