সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিসেম্বরেই ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্র

ডিসেম্বরেই ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: আগামী ডিসেম্বরে আগেই ইরাকে সামরিক মিশন সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ নভেম্বর) ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমাহ ইনাদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রোববার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
এর আগে চলতি বছরের জুলাই মাসে ২০২১ সালের মধ্যেই ইরাকে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পর সেসময় জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক থেকে দেশে ফিরে আসবে।
অবশ্য এরপরও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যহত রাখবে ওয়াশিংটন। ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে এবং তাদের মূল কাজ হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করা।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘চলতি বছরের মধ্যেই ইরাকে মার্কিন বাহিনীর সামরিক ভূমিকা শেষ করাসহ ২০২১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক কৌশলগত সংলাপের সকল প্রতিশ্রুতি রক্ষায় কাজ করছে ওয়াশিংটন।’
এএনআই জানিয়েছে, বাহরাইনের মানামায় বার্ষিক মানামা সংলাপের সাইডলাইনে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমাহ ইনাদ সুদান আল-জাবুরির সঙ্গে শনিবার বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৈঠকের পরই দেওয়া এক বিবৃতিতে চলতি বছরের মধ্যেই ইরাকে সামরিক মিশন সম্পন্নের কথা জানায় পেন্টাগন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সামরিক মিশন সম্পন্নের পরও ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যহত রাখবে মার্কিন সামরিক বাহিনী। তবে ইরাক সরকারের আমন্ত্রণ পেলেই কেবল যুক্তরাষ্ট্র এই কাজে যুক্ত হবে বলেই ইরাকি প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন লয়েড অস্টিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com