শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক::

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল অবশেষে লোকসভায় পাস হলো। শীতকালীন অধিবেশনের শুরুতেই আলোচনা শুরু হয় কৃষি আইন সংক্রান্ত বিলগুলো নিয়ে।

এক পর্যায়ে হইচই শুরু হলে সংসদের দুই কক্ষেই অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার।
পরে অধিবেশন শুরুতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন দেশটির কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। এরপর সেটি পাস হয়।

এসময় বিরোধীরা কৃষি আইনের ওপর আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দিয়েছে সরকার পক্ষ। খবর আনন্দবাজারের

এদিকে, সংসদবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সোমবারই তিন কৃষি আইন প্রত্যাহার বিল রাজ্যসভায় পেশ হবে।

২৫ দিন ধরে চলবে ভারতের এই শীতকালীন অধিবেশন। এতে ৩০টির মতো বিল উত্থাপন করা হবে বলে জানা গেছে। অধিবেশনের শুরুর দিনে পাস হলো বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল।

গত ১৯ নভেম্বর বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ভারতজুড়ে কৃষক বিক্ষোভ শুরু হয়। কৃষকদের আন্দোলন বিক্ষোভে ঘটে প্রাণহানির ঘটনাও। তবুও রাজপথ ছাড়েননি কৃষকরা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে তবে বিষয়টির সুরাহা হয়নি। করোনা মহামারির মধ্যেও নিজেদের চেষ্টায় আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা।

কৃষি এই নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করেছিলেন কৃষকরা। ফসল নিয়ে তাদের দর কষাকষির ক্ষমতা কমে যাবে। প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি, বেসরকারি এবং বড় বড় সংস্থাগুলোর কাছে কৃষিপণ্য মজুত রাখার রাস্তাও খুলে যাবে।

এসব ইস্যুতে পাঞ্জাব, হরিয়ানাসহ প্রায় সবকটি রাজ্যের কৃষকরা একাট্টা হয়েছিলেন। অবশেষে তাদের সেই আন্দোলন সফল হতে চললো।

গত এক বছর ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের হাজার হাজার কৃষক। বেশ কয়েকটি কৃষক সংগঠন এমএসপি আইনের দাবি তুলেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com