মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বামপন্থীদের জয়, চিলি পাচ্ছে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

বামপন্থীদের জয়, চিলি পাচ্ছে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: দক্ষিণ আমেরিকার আরেকটি দেশে ক্ষমতায় এলো বামপন্থীরা। চিলির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এবং বামপন্থী গ্যাব্রিয়েল বোরিক। নির্বাচনে জিততে তাকে হারাতে হয়েছে কঠিন ডানপন্থী প্রতিপক্ষ জোসে এন্টোনিও কাস্টকে।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, নির্বাচনে বোরিক পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং কাস্ট পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। হার মেনে নিয়ে টুইট করেছেন কাস্ট। অভিনন্দন জানিয়েছেন তরুণ নেতা বোরিককেও। মাত্র ৩৫ বছর বয়সে রাষ্ট্র প্রধান হয়েছেন তিনি। বর্তমান বিশ্বের কম বয়সী শাসকদের একজন হওয়ার পাশাপাশি তিনি এখন চিলির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।

চিলির বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা একজন রক্ষণশীল বিলিয়নিয়র। তারপরেও ক্ষমতার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তিনি। এক ভিডিও কলে তিনি নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং আশ্বস্ত করেন যে, তার সরকার নতুন সরকারকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে। বিজয় নিশ্চিতের পর টেলিভিশনে বার্তা দিয়েছেন বোরিকও। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি সকল চিলিবাসীর প্রেসিডেন্ট হবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com