সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে শহীদ হাফিজের কবর জিয়ারত করলেন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ

জগন্নাথপুরে শহীদ হাফিজের কবর জিয়ারত করলেন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ

মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃ– জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ । রবিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজী হারুন্নুজ্জামান হারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ দিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন অহি, পৌর বিএনপি নেতা শিশু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদল এর যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, যুগ্মা-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান শফিক, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ সাদিকুর রহমান ও সৈয়দ তাহমিদ আহমদ প্রমুখ। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা শহীদ হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আল-আমীন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।

উল্লেখ্য, ১৫ ই এপ্রিল ১৯৯৮ সালের এই দিনে পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তির প্রতিবাদে বিএনপির ডাকে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল চলাকালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আলীয়া মাদ্রাসা পয়েন্টে হরতাল বিরোধী কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com