বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে মা- মেয়ে ও ছেলের মর্মান্তিক মৃত্যু

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে মা- মেয়ে ও ছেলের মর্মান্তিক মৃত্যু

সানোয়ার হাসান সুনু ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বয়ে যাওয়া ঘন্টাব্যাপী প্রলয়ংকরী ঘূর্ণি ঝড়ে মা- মেয়েও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বহু ঘরবাড়ী, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ।

জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমান পুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার টিন সেড ঘরের উপর পাশ্ববর্তী দুটি বিশাল আকৃতির ঢেউয়া ও খস গাছ প্রচন্ড ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে চাপা দিলে সাথে সাথেই স্কুল শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) মেয়ে মাহিমা বেগম(৪)
ছেলে হোসাইন আহমদ (১) এর মর্মান্তিক মৃত্যু ঘটে।

পাটলী ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া যুগান্তর কে জানান,বৃহস্পতিবার ভোর ৫টার দিকে প্রচন্ড শক্তিশালী ঘূর্ণি ঝড়ে বড় আকৃতির দুটি গাছ টিন ঘরের মধ্যে পড়ে চাপ দিলে মা ও ছেলে- মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ৩ জন কে মৃত ঘোষনা করেন।

তিনি জানান, পরিবারটি খুবই গরীব। স্ত্রী সন্তানদের হারিয়ে একটি বেসরকারি স্কুলের খন্ডকালীন শিক্ষক হারুন মিয়া এখন পাগলপ্রায়।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মা ও ছেলে- মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com