মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে প্রানপণ চেষ্টা করেও রক্ষা হলো না হাওর, বোরো ধান তলিয়ে যাচ্ছে!

জগন্নাথপুরে প্রানপণ চেষ্টা করেও রক্ষা হলো না হাওর, বোরো ধান তলিয়ে যাচ্ছে!

সানোয়ার হাসান সুনু ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণপণ চেষ্টা করেও রক্ষা হয়নি   হাওর। নদীর পানিতে তলিয়ে যাচ্ছে আধা পাকা বোরো ধান। ফলে  কৃষকদের মধ্যে আহাজারি চলছে।
শনিবার রাত থেকে উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর এলাকায় নলজুর নদীর পাড় উপচে স্থানীয় হালির হাওরে পানি প্রবেশ করে । হাওরের ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন স্থানীয় কৃষকরা । বিকেল  থেকে রাত মধ্যেরাত পর্যন্ত পানি ঠেকাতে লড়াই চালান কৃষক ও এলাকাবাসী। খবর পেয়ে তাঁদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম লোকজন নিয়ে হাওরের ফসল রক্ষায় চেষ্টা  চালান।
শেষ পর্যন্ত পানির প্রবল চাপের কাছে হারমানতে হলো তাঁদের। রোববার ভোরের দিকে হু হু করে পানি ঢুকতে থেকে হাওরে। ফলে আধা কাচাঁ ফসল তলিয়ে যাচ্ছে ।
জানাযায় , ভারত থেকে নেমে আসা উজানের ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় শনিবার রাতের দিকে আসামপুর এলাকায় নলজুর নদীর পাড় উপচে হালির হাওরে পানি প্রবেশ করে। বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে জানানো হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পানি ঠেকাতে কাজ করছিলেন। মধ্যেরাত  পর্যন্ত চেষ্টা করেও হাওর রক্ষা করা যায়নি।
পাটলী ইউপি  চেয়ারম্যান আঙুর মিয়া যুগান্তর কে  বলেন, ‘নদীর পাড় উপচে  হাওরে পানি প্রবেশ করছে। আমরা হাওর রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়েও রক্ষা করতে পারিনি। তিনি জানান, এতে করে  হাওরের ৫শ একর জমির আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে হাওর রক্ষায় চেষ্টা  করেছি। পানির প্রচন্ড চাপে নদীর পাড় উপচে পানি প্রবেশ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com