সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

ইরাকে ৩ শতাধিক আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকায় ইরাকে কমপক্ষে ৩০০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ডজন বিদেশী। ইরাকের বিচার বিভাগের সূত্র এ কথা জানিয়েছে বুধবার। অভিযুক্ত এসব ব্যক্তির বিচার হয়েছে দুটি আদালতে। একটি আদালত জিহাদিদের শক্ত ঘাঁটি মসুলের কাছে। অন্যটি বাগদাদে।
সেখানে বিদেশী ও নারীদের বিচার করা হয়। জানুয়ারি থেকে ইরাকের রাজধানী বাগদাদে ৯৭ বিদেশী নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে ১৮৫ জনকে। অভিযুক্ত নারীদের মধ্যে বেশির ভাগই তুরস্কের এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের। জানুয়ারিতে ইরাকের একটি আদালত জার্মানির এক নারীকে আইএসের সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পায়। অন্যদিকে মঙ্গলবার ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার বায়রাকদার এক বিবৃতিতে বলেছেন, মসুলের কাছে তেল কাইফের আদালতে ২১২ জনকে দেয়া হয়েছে মৃতু্যৃদণ্ড। এ ছাড়া ১৫০ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। জেল দেয়া হয়েছে ৩৪১ জনকে। উল্লেখ্য, ডিসেম্বরে আইএসমুক্ত ঘোষণা করা হয় ইরাপককে। এক সময় এই আইএস দেশটির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করতো। সোমবার সেখানকার আইনমন্ত্রী বলেছেন, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ১১ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com