শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ফিলিস্তিনি গণহত্যা থামাতে জাতিসংঘ ব্যর্থ ; পদত্যাগ করলেন শীর্ষ কর্মকর্তা

ফিলিস্তিনি গণহত্যা থামাতে জাতিসংঘ ব্যর্থ ; পদত্যাগ করলেন শীর্ষ কর্মকর্তা

জগন্নাথপুর নিউজ ডেস্ক: জাতিসংঘ ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে দাবি করে পদত্যাগ করেছেন সংস্থাটির নিউ ইয়র্ক মানবাধিকার অফিসের ডিরেক্টর ক্রেইগ মোখিবার। তিনি বলেন, ইসরাইল যা করছে তা গণহত্যার একদম নিখুত উদাহরণ। আর যুক্তরাষ্ট্র, বৃটেন ও ইউরোপের বেশিরভাগ দেশ শুধু জেনেভা কনভেনশনের অধীনে তাদের দায়িত্বই অস্বীকার করছে না, তারা উল্টো ইসরাইলকে অস্ত্র দিচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে জানানো হয়, গাজায় ইসরাইলি গণহত্যার সঙ্গে পশ্চিমা বিশ্ব সম্পূর্ণভাবে জড়িত বলে দাবি করেন ক্রেইগ। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভল্কার তুর্কের কাছে তার পদত্যাগপত্রটি জমা দেন। আর এই চিঠিতেই তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আবারও আমাদের চোখের সামনে একটি গণহত্যা সংগঠিত হচ্ছে এবং আমাদের সংস্থাটি এটি থামাতে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘ এর আগে রুয়ান্ডায় তুতসি, বসনিয়ায় মুসলমান, ইরাকের কুর্দিস্তানে ইয়াজিদি এবং মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। হাই কমিশনার আমরা আবারও ব্যর্থ হচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই ঐতিহাসিক প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন দিতে হবে। এটি এমন একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে যেখানে খ্রিষ্টান, মুসলমান এবং ইহুদিদের সমান অধিকার থাকবে।

মোখিবার ১৯৯২ সাল থেকে জাতিসংঘে কাজ করছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯০’র দশকে তিনি গাজায় বসবাস করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com