রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি এবং বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদানের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ তার হোটেল কক্ষে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ‘গ্লোবাল সামিট অব ওমেন’ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালে তিন দিনের সরকারি সফরে এখানে এসে পৌঁছান। খবর বাসস। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলীয় সরকারের কী ভূমিকা হতে পারে সে সম্পর্কে জানতে জুলি বিশপ বৈঠকে আগ্রহ ব্যক্ত করেন। পররাষ্ট্র সচিব বলেন, এর উত্তরে প্রধানমন্ত্রী মিয়ানমার সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার এবং বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহযোগিতার হস্ত প্রসারিত করার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও তারা (মিয়ানমার) এটিকে অস্বীকার করছে না কিন্তু তারা চুক্তির বাস্তবায়নও করছে না। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১০ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। অস্ট্রেলিয়া এ বিষয়টিতে সর্বান্তকরণেই বাংলাদেশের পাশে থেকেছে, বলেন তিনি। বৈঠকে জুলি বিশপ শেখ হাসিনাকে নারী মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বিশ্ব নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক ও সাহসী নেতা হিসেবে আখ্যায়িত করেন। দেশের রাজনীতিতে ও জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সেই সঙ্গে প্রশাসন, বিচার বিভাগ, ও আইনশৃঙ্খলা বাহিনীতে তাদের সম্পৃক্ততা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী এ সময় তার বিভিন্ন সরকারের পদক্ষেপ তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com