শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

বাসচালকের কানে হেডফোন, ছুটে আসা ট্রেন বন্ধে ছাত্রদের চিৎকার

বাসচালকের কানে হেডফোন, ছুটে আসা ট্রেন বন্ধে ছাত্রদের চিৎকার

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন আসার শব্দ শুনতে পায় মিনিবাসে থাকা ছাত্ররা। বিষয়টি চালককে জানাতে চিৎকার করতে থাকে তারা। কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকা চালক কিছুই শুনছিলেন না। এ অবস্থায় ছুটে আসা ট্রেন এসে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় বাসটিকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে চায় বাসটি।
এতে বাসে থাকা ডিভাইন পাবলিক স্কুলের ১৩ ছাত্র নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয় আট ছাত্র। তারা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ রাজ্যের কুশীনগরে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে গেটম্যান ছিলেন না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত নবম শ্রেণির এক ছাত্র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের আওয়াজ পেয়ে আমরা সবাই ড্রাইভার ভাইয়াকে সতর্ক করেছিলাম। কিন্তু ড্রাইভার ভাইয়া তখন হেডফোনে মশগুল ছিলেন। ট্রেন দেখে আমরা চিৎকার করলেও তিনি শুনতে পাননি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বাসচালকের কানে হেডফোন থাকাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com