শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথপুরে আ.লীগ একাংশের উদ্যোগে প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

জগন্নাথপুরে আ.লীগ একাংশের উদ্যোগে প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, বাজার ব্যবস্থপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ, সাধারন সম্পাদক কবীর আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসাইন আহমদ টিটু, সৈয়দ তানিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মামুন হোসেন, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আনোয়ার কুরেশী, আনা মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান সিতু, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, মিটন দেব, শাহীন মিয়া, সাইদুল রহমান সোহাগ, হাসানুর রহমান সুহান প্রমুখ। পরে শিরনী বিতরণ করা হয়। এর পূর্বে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং জগন্নাথ জিউর আখড়া মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরে শিরনী বিতরণ করা হয়। এর আগে ইকড়ছই কেন্দ্রী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com