শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের মাঠে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি কাবাডি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়কলস ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন এবং পূর্ব পাগলা ইউনিয়ন কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জয়কলস ইউনিয়ন কাবাডি দল জেলা পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা ও গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন সুন্দর আয়োজনের জন্য আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, জিয়াউল হক, মোজাহিদ উদ্দিন,  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান,  বিএনপি নেতা মাসুক মিয়া, ছালেক আহমদ, সমাজসেবক রুহুল আমিন শিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল জোসেন, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলম, সুয়েব আহমদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মাঠে উপস্থিত হয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com