সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শান্তিগঞ্জে ১ লাখ ২০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস

শান্তিগঞ্জে ১ লাখ ২০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন বস্তা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওরের উথারিয়া বাঁধের পাশ থেকে এসব জাল জব্দ করা হয়। পরে সদরপুর ব্রিজঘাটে নিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান।

এ সময় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা নাজির আবু বক্কর, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com