সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শান্তিগঞ্জে এসএস বিল্ডার্সের চতুর্থ অফিস উদ্বোধন

শান্তিগঞ্জে এসএস বিল্ডার্সের চতুর্থ অফিস উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসএস বিল্ডার্স কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির চতুর্থ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর শান্তিগঞ্জ উপজেলার মহান মার্কেটের সুলতানপুর রোডে প্রতিষ্ঠানটির নতুন অফিসের উদ্বোধন করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঠিকাদার, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাড়ির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালেহ আহমদ তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান ও পরিচালক মাহবুবুর রহমান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মকর্তা নুরুল আমিন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া, শান্তিগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক সংঘের সভাপতি আশরাফ মিয়া ও সাধারণ সম্পাদক লিটন মিয়া, ছাতক ইমারত নির্মাণ শ্রমিক সংঘের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, গোলাপ জোসেন চৌধুরী ও হারিস মিয়াসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলার ঠিকাদারবৃন্দ, জাউয়া বাজার এলাকার ঠিকাদারবৃন্দ, দিরাই উপজেলার ঠিকাদারবৃন্দ, বাড়ির মালিক, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান বলেন, একটি ভবন শুধু ইট, বালু, পাথর ও কংক্রিটের সমন্বয়ে তৈরি কাঠামো নয়; এটি মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ, নিরাপত্তা ও ভালোবাসার প্রতিচ্ছবি। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়াই তাঁদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, একটি সুন্দর ভবনের ভিত্তি হলো সঠিক পরিকল্পনা, নিরাপদ ভবনের নিশ্চয়তা দেয় সঠিক প্রকৌশল এবং টেকসই ভবনের পরিচয় হলো গুণগত নির্মাণ। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে পুঁজি করে প্রতিষ্ঠানটি মানসম্মত, নিরাপদ, আধুনিক ও নান্দনিক নির্মাণসেবা প্রদানে কাজ করে যাচ্ছে।
এসএস বিল্ডার্স কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের এ অগ্রযাত্রায় যাঁরা শুরু থেকে পাশে ছিলেন এবং উদ্বোধনী অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতেও সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে মানসম্মত, নিরাপদ, আধুনিক ও টেকসই নির্মাণসেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com